
শাজাহানপুরে মাঝিড়া গৃহ নির্মাণ শ্রমিক উপ-পরিষদের উদ্যাগে দুস্থকে আর্থিক সহায়তা প্রদান।বগুড়া শাজাহানপুরে মাঝিড়া গৃহ নির্মাণ শ্রমিক উপ-পরিষদের উদ্যাগে দুস্থ অসহায় ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার(১৯ মে) সন্ধ্যায় মাঝিড়ায় গৃহ নির্মাণ শ্রমিক উপ-পরিষদের কার্যালয়ে সদস্য মোছা: বিলকিস বেগমকে এ আর্থিক সহায়তা করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাঝিড়া শ্রমিক উপ-পরিষদের সভাপতি শফিকুল ইসলাম সাধারণ সমম্পাদক আবু ছাঈদ মোল্লা।অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন কুদ্দুস উদ্দিন,শামসুল ইসলাম,রফিকুল ইসলাম, রেজাউল করিম,তাজনুর রহমান,রফিকুল ইসলাম আনিছুর রহমান প্রমুখ।
মাঝিড়া গৃহ নির্মাণ শ্রমিক উপ-পরিষদের সভাপতি শফিকুল ইসলাম বলেন,আমাদের গৃহ নির্মাণ শ্রমিক উপ-পরিষদের সদস্য মোছা: বিলকিস বেগম একনিষ্ঠ কর্মী।তিনি বেশকিছু দিনথেকে অসুস্থ।তার পাশে দাড়াতে পেরেছি বলে আমরা ধন্য।




