২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই সফর, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে মাদকসেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের চাচাইতারা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উমী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকসেবন করে জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং অভিযুক্ত ব্যক্তি আদালতে দোষ স্বীকার করায় তাঁকে এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, উপজেলার মাদলা ইউনিয়নের চাচাইতারা গ্রামের মো. পারভেজ মোশাররফ সিনাত (২৭)। তিনি গোলাম মোস্তফার ছেলে।

শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি জানান, মাদক ও জনশৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ