
বগুড়ার শাজাহানপুরে মাদকদ্রব্য সেবন করে জনসাধারণের শান্তি বিঘ্নিত করার অপরাধে মো. সুমন বাবু (৩৫) নামে এক যুবককে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩১ আগস্ট) উপজেলার মোস্তাইল বাজার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি।
দণ্ডপ্রাপ্ত সুমন বাবু উপজেলার হাসিয়ারা নওদাপাড়া গ্রামের মো. আব্দুল কুদ্দুসের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য সেবন করে জনসাধারণের শান্তি বিঘ্নকারী কার্যকলাপের দায়ে তাকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া ‘ক’ অঞ্চলের পরিদর্শক মো. আসলাম আলী মন্ডল।




