২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলায় হৃদয় (৩০) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৬টার দিকে আশেকপুর ইউনিয়নের জোড়া গ্রামের তালতলা এলাকায় প্রামাণিক খাবার হোটেলের উত্তর পাশে বগুড়া–নাটোর মহাসড়কের পশ্চিমাংশে তার মরদেহ পাওয়া যায়।

স্থানীয় মহসিন আলী সকালে নিজের জমিতে কম্বল গায়ে শুয়ে থাকা অবস্থায় অচেতন ব্যক্তিকে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরে নিহতের বোন চাপা রাণী মরদেহ শনাক্ত করেন। তিনি জানান, হৃদয় রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার রতন মণ্ডলের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত ১৮ নভেম্বর গাইবান্ধায় আত্মীয়ের খাবার হোটেলে কাজের উদ্দেশ্যে যান। শুক্রবার তিনি ট্রেনে রাজশাহী ফেরার কথা থাকলেও বগুড়া রেলস্টেশনে নেমে পড়েন। এরপর স্থানীয়রা তাকে মহাসড়কের আশপাশে ঘোরাফেরা করতে দেখেন।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম সংবাদ বুলেটিনকে জানান, প্রাথমিকভাবে মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। বিষয়টি স্বাভাবিক মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ