২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

spot_img

বগুড়ার শাজাহানপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় ধোলী খাতুন (৬২) নামে এক বৃদ্ধা মৃত্যু হয়েছে।

নিহত ধোলী উপজেলার নয়মাইল জামালপুর গ্রামের আ‌লিমু‌দ্দিন প্রামা‌ণিকের স্ত্রী।

রোববার (৬ এপ্রিল) সকাল ৭ টায় ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল জামালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার ইনচার্জ আজিজুল ইসলাম জানান, বৃদ্ধা মহিলা কিছুটা মানসিক ভারসাম‌্যহীন। মহাসড়কে রাস্তা পারাপার হতে গিয়ে ঢাকাগামী লেনে মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরো জানান,  আহত অবস্থায় মোটরসাইকেল চালককে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। মোটরসাইকেলটি শেরপুর হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ