২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে শহীদ আল্লামা সাঈদী স্মৃতি পাঠাগার ও কার্যালয় উদ্বোধন

spot_img

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের মানিকদিপা চারমাথা বাজার (বন্দর) ইউনিট শাখার উদ্যোগে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী স্মৃতি পাঠাগার ও ইউনিট কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় উপজেলার আড়িয়া ইউনিয়নের মানিকদিপা চারমাথা বাজারে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আড়িয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ফজলুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার শাজাহানপুর উপজেলা আমীর মো. আব্দুল লতিফ।

অনুষ্ঠানে আড়িয়া ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল ওহাবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান, আড়িয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ফিরোজ আহমেদ, ইউনিয়ন জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি ডা. বেলাল হোসেন, জামায়াত নেতা মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা গোলাম আজম, মো. রুকুনুজ্জামান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাজাহানপুর উপজেলা (দক্ষিন) শাখার সভাপতি জোবায়ের আহমেদ প্রমুখ।

এসময় মানিকদিপা চারমাথা বাজার (বন্দর) ইউনিট শাখার সভাপতি হিসেবে আক্তারুজ্জামান মানিককে সভাপতি ও ফারুক আহমেদকে সেক্রেটারি করে কমিটি ঘোষণা করেন আড়িয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ফজলুল হক। কমিটির অন্যান্য সদস্যরা হলেন দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক শামীম হোসেন, তারবিয়াত সম্পাদক শহীদুল ইসলাম, সাহিত্য সম্পাদক বোরহান উদ্দিন, পাঠাগার সম্পাদক কামাল হোসেন, শাহিন আলম, সাংস্কৃতিক সম্পাদক ওয়ারেছুল, প্রচার সম্পাদক কামাল হোসেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ