৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক

spot_img

বগুড়ার শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে রুহুল আমিন নামে এক পুলিশ সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক রুহুল আমিন শাজাহানপুর থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুনের বডিগার্ড ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে নিজেকে ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতেন।

এদিন নিশ্চিন্তপুর এলাকায় চাঁদাবাজির সময় তাকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। পরে খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা অ্যাডভোকেট শাপলা খাতুন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “স্থানীয়দের কাছে আটকের পর রুহুল আমিনকে মারধর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আমরা লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ