২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে শীর্ষ সন্ত্রাসী সাগরসহ জোড়া খুন

spot_img

বগুড়ার শাজাহানপুরে নৃশংস খুনের শিকার হয়েছেন শীর্ষ সন্ত্রাসী সাগর তালুকদার (২৯) ও তার সহযোগী স্বপন (২৮)। সাগরের বিরুদ্ধে হত্যা, মাদকসহ হাফ ডজন মামলা রয়েছে। সে শাজাহানপুর উপজেলার শাবরুল হাটখোলা পাড়ার গোলাম মোস্তফা তালুকদারের ছেলে। তার সহযোগী স্বপন একই এলাকার সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, আজ রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে শাবরুল ছোট মন্ডল পাড়া এলাকায় একটি মুরগির খামারের সামনে একদল দুর্বৃত্ত রামদা, চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে সাগর তালুকদার ও তার সহযোগী স্বপনকে খুন করে।

এর আগেও শাবরুল বাজারের শিহাব উদ্দিন বাবু এবং প্রভাষক পারভেজ খুনের ঘটনা ঘটে। শাবরুলে সাগর ও তার সহযোগী স্বপন খুনের বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ওসির দায়িত্বে থাকা সেকেন্ড অফিসার ফারুক হোসেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ