২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সুধী সমাবেশ অনুষ্ঠিত

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলার মাঝিড়াস্থ আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা সভাপতি তারেকুল ইসলাম তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী।

গোলাম রব্বানী তার বক্তব্যে বলেন, “শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং শোষণমুক্ত সমাজ গঠনে শ্রমিক কল্যাণ ফেডারেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

উপজেলা সাধারণ সম্পাদক রুহুল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি শাহাদাত হোসেন এবং জেলা অর্থ সম্পাদক আলমগীর হোসাইন।

বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার রক্ষায় সংগঠিত আন্দোলনের কোনো বিকল্প নেই। আদর্শিক ও নৈতিক নেতৃত্বের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সমাবেশে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, শ্রমিক প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ