২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে হিন্দু সম্প্রদায়ের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় সভা

spot_img

বগুড়া শাজাহানপুর উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও তাদের ধর্মীয় উপাসনালয় পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শাজাহানপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ।

শুক্রবার (৯ আগস্ট) বিকাল ৫ টায় উপজেলার আড়িয়া ইউনিয়নের ডেমাজানী হিন্দু পাড়ায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাজাহানপুর উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুল লতিফ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারেকুল ইসলাম তারেক, উপজেলা জামায়াত নেতা মাওলানা আব্দুল মোমিন, আলাউদ্দিন আহমেদ সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথির বলেন, বর্তমান পরিস্থিতিতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে তা কোনোভাবেই আমাদের প্রত্যাশিত নয়। চলমান পরিস্থিতি সামনে রেখে জাতির উদ্দেশে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেছেন, সংখ্যালঘু বলতে কোনো কিছু নেই। আমরা এ দেশেই জন্মগ্রহণ করেছি, আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা এই দেশের গর্বিত নাগরিক। নাগরিক হিসেবেই আমাদের প্রত্যেকের মর্যাদা অধিকার সমান। সুতরাং আমাদের এই দৃষ্টিকোন থেকে ভূমিকা রাখতে হবে। আমরা একইসাথে চলাচল করি একই বাজার থেকে বাজার করি, আমরা একই সমাজের লোক এটা ভুলে গেলে চলবে না।

তিনি আরো বলেন, আপনাদেরকে নিয়ে আমাদের চিন্তা ছিল যে যারা নেতৃবৃন্দ আছেন তাদের বাসা বাড়িতে যাব। তারপর আপনাদের পরামর্শের মাধ্যমে আজকের এই বৈঠক আয়োজন করা হয়। আপনারা কষ্ট করে এসেছেন ও আমাদের সময় দিয়েছেন এজন্য আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানাচ্ছি। আমাদের বক্তব্য পরিষ্কার যারা ধর্মীয় উপাসনালয়গুলোতে হামলা করে তারা দুষ্কৃতকারী, তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণে যত সহযোগিতা দরকার জামায়াতে ইসলামী সে ধরনের সহযোগিতা প্রদানে বদ্ধ পরিকর।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ