৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে ১৪ জলাভূমিতে ২৮৬ কেজি পোনামাছ অবমুক্ত

spot_img

মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি ও দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের লক্ষ্যে বগুড়ার শাজাহানপুর উপজেলায় ২৮৬ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় উপজেলার অভ্যন্তরীণ জলাভূমি, প্রাতিষ্ঠানিক জলাশয় ও বিলসহ মোট ১৪টি জলাভূমিতে এসব পোনামাছ অবমুক্ত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. খালেকুজ্জামান সরকার।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক শারমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফিরোজ আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু শাহিন সানি ও উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু।এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় মৎস্যজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, জলাশয়ে পোনামাছ অবমুক্তের ফলে দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি পাবে। পাশাপাশি মৎস্যসম্পদ সংরক্ষণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ