২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে ২০ পিস ট্যা’পেন্টা’ডল ট্যাবলেটসহ আটক ২

spot_img

বগুড়ার শাজাহানপুরে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার দুপুর ১টা ১০ মিনিটে উপজেলার চোপীনগর ইউনিয়নের কামারপাড়া হাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—কামারপাড়া গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে মো. আব্দুর রাজ্জাক শুকটু (৬১) এবং একই গ্রামের আব্দুল বাছেদ সরকারের ছেলে মো. আব্দুর রাজ্জাক সরকার (৬০)।

শাজাহানপুর থানার এসআই (নিঃ) ছাইফুল ইসলাম জানান, অভিযানে প্রত্যেকের কাছ থেকে ১০ পিস করে মোট ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সংবাদ বুলেটিনকে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, আব্দুর রাজ্জাক সরকারের বিরুদ্ধে শাজাহানপুর ও বগুড়া সদর থানায় মোট ৭টি এবং আব্দুর রাজ্জাক শুকটুর বিরুদ্ধে শাজাহানপুর থানায় ১টি মামলা রয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ