২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুর উপজেলা আইন- শৃঙ্খলা কমিটির সভায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা

spot_img

নির্বাচনী আচরণ বিধি ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের প্রত্যাশা করেছেন বগুড়ার শাজাহানপুর উপজেলাবাসি। আজ বুধবার (২৪ ডিসেম্বর) উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন কমিটির সদস্যগণ। সেই সাথে নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ গুজব ছড়ালে তা নিয়ে যাতে কোন রকম সহিংসতা, বিশৃঙ্খলা, অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলাবাসিকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. তাইফুর রহমানের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, শাজাহানপুর থানার ওসি মুহা: তৌহিদুল ইসলাম, শেরপুর হাইওয়ে থানার ওসি রইছ উদ্দিন, সেনাবাহিনীর প্রতিনিধি সিনিয়ল ওয়ারেণ্ট অফিসার নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারী মাওলানা শহীদুল ইসলাম, এনসিপি’র প্রতিনিধি ডা. মেহেরুল আলম মিশু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাজেদুর রহমান সবুজ, কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, স্কাউট সম্পাদক জাহাঙ্গীর আলম, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি হুমায়ুন কবির হিমু, হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ সভাপতি প্রতাপ মিত্র প্রমুখ।
আইন-শৃঙ্খলা সভায় নির্বাচনী আচরণ বিধি, তাফসীর মাহফিলে রাজনৈতিক বক্তব্য না দেওয়া, সাংবাদিকদের উপর হামলা, ট্রান্সফরমার চুরি, কিশোর গ্যাং, মাদক, যানজট, পরিবেশ দূষণ, কৃষি জমির উর্বর মাটি (টপ সয়েল) নির্বিচারে ইটভাটায় ব্যবহার, মহাসড়কে থ্রি হুইলারের কারণে সড়ক দুর্ঘটনা, বগুড়া-নাটোর সড়কের দু’ধারে নির্বিচারে কৃষি জমিতে কীটনাশক কোম্পানীর ডিপো স্থাপন ও পানি নিস্কাশনের নালা ভরাট সহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ