২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

শাজাহানপুর উপজেলা কমিউনিটি ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল

spot_img

বগুড়া শাজাহানপুরে উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে রোববার (২৩ মার্চ )বিকালে বগুড়ার স্বনামধন্য হোটেল সিয়েস্টায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সেক্রেটারি শেরপুর বিএম টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ জাফর আলমগীরের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন, শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াদুদ আলম, উপজেলা জামাতের আমীর মাওলানা আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, বগুড়া জেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের নব নির্বাচিত সাধারণ সম্পাদক এনামুল হক এনাম,কমিউনিটি পুলিশিং ফোরামের সিনিয়র সহ সভাপতি সাইফুল ইসলাম, সহ সভাপতি আবু ইমদাদুল হক আনোয়ার, দপ্তর সম্পাদক এমরান হোসেন মেম্বার, জাতীয় নাগরিক কমিটি উপজেলা শাখার আহবায়ক হুমায়ুন কবির হিমু।
অন্যান্যর মধ্য উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু শাহীন সানি, মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম দুদু, শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক সজিবুল আলম, সাংবাদিক কল্যাণ সংস্থা সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মুঞ্জুরুল ইসলাম রিপন,কমিউনিটি পুলিশিং ফোরামের সহ সাধারণ সম্পাদক শাফিকুল ইসলাম শফিক, মাদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, মাঝিড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা বিএনপির যুব বিষায়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান আজাদ, উপজেলা যুবদলের আহবায়ক সোহেল আরমান রাজু সহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ