
বগুড়া শাজাহানপুরে ছাত্র শিবিরের নেতৃবৃন্দের সঙ্গে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলামের সৌজন্যে সাক্ষাৎ হয়েছে।
উপজেলার শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় ছাত্র শিবির কাজ করে যাচ্ছে বলে জানান নেতৃবৃন্দ।
এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম মহোদয়কে অবগতে তারা আরো বলেন,শাজাহানপুরে ট্রাফিক নিয়ন্ত্রণ,রাস্তা পরিষ্কার ও দেয়াল লিখন মুছনের কাজ করছে ছাত্র শিবিরের নেতা কর্মীরা।এছাড়া উপজেলা ব্যাপী বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়, বাড়িঘর ও সম্পত্তির নিরাপত্তায় মাঠ পর্যায়ে কাজ করছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছাত্র শিবিরের নেতাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।




