২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

শাজাহানপুর সুধীদের নিয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

spot_img

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে গুণীজন, সুধী ও বিশিষ্টজনদের নিয়ে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ তারেকুল ইসলাম তারেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মোঃ আব্দুর রহমান।

উপজেলা সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আতাউর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের উপদেষ্টা মাওলানা আব্দুস সালাম, মহাস্থান ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দীক, মাওলানা শহিদুল ইসলাম, হাফেজ মোখলেছুর রহমান মুকুল, মাওলানা প্রভাষক কাওছার আলী, শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আতিকুর রহমান, ফেডারেশনের উপজেলা সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, দপ্তর সম্পাদক ডাঃ হযরত আলী সাইফুল্লাহ, সাজাপুর ফুলতলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান, মাঝিড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন আলম, শাজাহানপুর শহর শাখার ছাত্র উপদেষ্টা মোঃ আবু সাইম প্রমুখ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ