২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

শাজাহানপুর ৭ বছরের শি’শু ধর্ষনের অভিযোগে বৃদ্ধার বিরুদ্ধে মামলা

spot_img

‎বগুড়ার শাজাহানপুরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৮০ বছর বয়সী এক বৃদ্ধার বিরুদ্ধে।

‎বৃ-হস্পতিবার (১৬ এপ্রিল) এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক আমজাদ হোসেন (৮০) এর বিরুদ্ধে শিশুর পিতা আব্দুর রহিম ও মাতা মুন্নি শাজাহানপুর থানায় একটি এজাহার দায়ের করেন। অভিযুক্ত ধর্ষক উপজেলার কাটাবাড়িয়া গ্রামের মৃত শুকুরের ছেলে।

‎এজাহার সূত্রে জানা যায়, বাদী আব্দুর রহিম উপজেলার আড়িয়া বাজারে মাছের আড়ৎে কাজ করার সুবাদে স্ত্রী-সন্তান নিয়ে কাটাবাড়িয়া গ্রামে জনৈক শহিদ এর বাড়ীতে ভাড়া থাকে। বাদীর বাড়ির পাশেই অভিযুক্ত আসামির চাউলের দোকান। গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল শোয়া চারটার দিকে রুমি (০৭) আসামি আমজাদ হোসেনের দোকানে আসলে কেউ না থাকার সুযোগে রুমিকে পটেটো দেওয়ার লোভ দেখিয়ে দোকানের ছাদে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।

‎রুমি অভিযুক্তের দোকান থেকে ভীতসন্ত্রস্ত হয়ে বের হয়ে পরিবারের কাছে সবকিছু খুলে বললে তার পরিবার শাজাহানপুর থানায় এজাহার দায়ের করেন। ঘটনাটি এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। জনসাধারণ এই নিকৃষ্ট অপরাধের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

‎এজহারের বিষয়ে সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল জানান, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ