
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ সজীব হোসেন।
২৪শে (মার্চ)সোমবার সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ ৯নং ওয়ার্ডের মসজিদ মাঠ প্রাঙ্গণে শাহাদাত প্রধানের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
এসময়-চরকিশোরগঞ্জ এলাকার মসজিদ মাঠ প্রাঙ্গণে প্রায় ৯শতো মানুষের ইফতার মাহফিলে উপস্থিত থেকে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও দেশবাসীর জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম সাহেব।
উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মোতালেব মেম্বারের সুযোগ্য সন্তান শাহাদাত প্রধান এলাকার উন্নয়নে সব সময় কাজ করে যাচ্ছেন। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদ সরকারের অধীনে দেশ পরিচালিত হওয়ায় এলাকার জনসাধারণের তেমন উন্নয়নের কাজ করতে পারেননি।সব সময় পুলিশের ভয়ে আতংকিত অবস্থায় থাকতেন।এলাকায় থাকতে পারেন নাই। বিভিন্ন হামলা মামলা দিয়ে হয়রানি করেছেন।
এলাকার উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছেন সাধারণ জনগণ।এখন সময় এসেছে জনগণের কল্যাণে কাজ করার।তিনি জনগণের কল্যাণে কাজ করার জন্য সবসময় প্রস্তুত রয়েছেন। তিনি এলাকার সমস্ত নেতৃত্ব স্থানীয় লোকজনদের নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।
এ সময় বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সকলের সুস্বাস্থ্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহত ও আহদের মঙ্গল কামনায় দোয়া করা হয়।




