২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

শেরপুরে কল্যানী উচ্চ বিদ্যালয়ে দেয়াল পত্রিকা প্রকাশ

spot_img

শেরপুরে কল্যানী উচ্চ বিদ্যালয়ে দেয়াল পত্রিকা প্রকাশ

ইমামুল মিল্লাত, শেরপুর (বগুড়া)
বগুড়ার শেরপুরে রক্তে রঞ্জিত স্বাধীনতা নামক দেয়াল পত্রিকা প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (২৬মার্চ) সকালে উপজেলার সুঘাট ইউনিয়নে কল্যানী উচ্চ বিদ্যালয়ে পত্রিকাটি প্রকাশিত হয়।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ভিন্নধর্মী আয়োজন করেছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন লেখা, কবিতা, চিত্রাংকন স্থান পেয়েছে প্রকাশিত দেয়াল পত্রিকায়।
কল্যানী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক বাশির উদ্দিন বিশ্বাসের সার্বিক সহযোগিতায় প্রত্রিকাটি প্রকাশের সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সুদেব চন্দ্র পাল, সহকারি প্রধান শিক্ষক শাহীন আলম, সুকণ্ঠ পাল, নজির উদ্দিন, সজীব মন্ডল সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা তাদের প্রকাশিত লেখা, কবিতা পাঠ করে অনুষ্ঠানটিকে মুখরিত করে তোলে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ