২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই সফর, ১৪৪৮ হিজরি

শ্রমিক কল্যাণ ফেডারেশন মিরপুর দক্ষিণ শাখার উদ্যোগে রিকশা শ্রমিকদের মাঝে খাবার বিতরণ

spot_img

সাবিক ওমর সবুজ

মিরপুর থেকে,

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মিরপুর দক্ষিণ থানার উদ্যোগে গতকাল শনিবার (২ মে ২০২৬) রিকশা শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

কর্মসূচিতে অসহায় ও নিম্নআয়ের শ্রমজীবী মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জোন পরিচালক মোঃ মিজানুল হকের সভাপতিত্বে এবং থানা সভাপতি মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোঃ সেলিম উদ্দিন। তিনি বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব এবং এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও ঢাকা মহানগরী উত্তর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মোঃ মহিব্বুল্লাহ, মিরপুর দক্ষিণ থানা আমীর এডভোকেট আলাউদ্দিন সোহেল, ঢাকা মহানগরী উত্তর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুর রশীদ এবং মিরপুর দক্ষিণ থানা সেক্রেটারি মোঃ রাকিব উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ মিরপুর জোনের টিম সদস্য ক্বারী গোলাম রব্বানীসহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় নেতৃবৃন্দ।

শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ