২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সাকিব আল হাসান বিরুদ্ধে গ্ৰেফতারী পরোয়ানা

spot_img

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

রোববার (১৯ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম মো. মাহবুবুল হক এই পরোয়ানা জারি করেন।

প্রাথমিকভাবে জানা গেছে, আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাকিবের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

সাকিব ছাড়াও আরো দুই জনের বিরুদ্ধে একই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এর আগে গত ১৮ ডিসেম্বর সাকিবসহ চার জনের বিরুদ্ধে সমন জারি করে আদালত।

মামলা সূত্রে জানা যায়, সাকিবসহ চার আসামির বিরুদ্ধে ৪ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকার চেক ডিজঅনারের মামলাটি করা হয় ১৫ ডিসেম্বর।

সাকিব আল হাসান বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডারের মধ্যে একজন যিনি একই সাথে দীর্ঘদিন তিন ফরমেটের (টেস্ট, ওয়ান-ডে, টি-২০) ক্রিকেটের শ্রেষ্ঠ, নাম্বার ওয়ান অলরাউন্ডার হিসেবে ছিলেন। ক্রিকেট ইতিহাসে এমন রেকর্ড শুধুমাত্র সাকিবের।

সাকিব ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

গত বছরের ৫ আগস্ট আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে গেলে পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে সাকিব সংসদ সদস্য পদ হারান।

আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় সাকিবআন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় সাকিব
সবশেষ তথ্য বলছে পরিবারের সদস্যদের সাথে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব আল হাসান। মাঝে তার দেশে ফেরার গুঞ্জন শোনা গেলেও তিনি আর দেশে ফেরেননি। দুবাই থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যান তিনি।

তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। মাঝে সাকিব-শিশির দম্পত্তির ব্যাংক হিসাবও তলব করা হয়েছিলো।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ