২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ১১

spot_img

সুনামগঞ্জ প্রতিনিধি:

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সারা দেশে একযোগে চলমান রয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানার যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সুনামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— শান্তিগঞ্জ থানাধীন তেহকিয়া গ্রামের বাসিন্দা, পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নুর আলম (৪২), সুনামগঞ্জ সদর থানাধীন ষোলঘর এলাকার বাসিন্দা, সুনামগঞ্জ পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো: কাওছার (৩৩), সুনামগঞ্জ সদর থানাধীন বনগাঁও গ্রামের বাসিন্দা, রঙ্গারচর ইউনিয়ন যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তাজউদ্দিন (৪৫), সুনামগঞ্জ সদর থানাধীন বৃন্দাবন নগর গ্রামের বাসিন্দা, রঙ্গারচর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ—সভাপতি মনির হোসেন (৩৫), জগন্নাথপুর থানাধীন পাড়ারগাঁও গ্রামের বাসিন্দা, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন মিয়া (৪২), দোয়ারাবাজার থানাধীন যোগীরগাঁও গ্রামের বাসিন্দা, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য বাবুল মিয়া (৪০), দোয়ারাবাজার থানাধীন ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা, দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লা আল মামুন (২৮), ছাতক থানাধীন মুক্তিরগাঁও গ্রামের বাসিন্দা, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ—সম্পাদক তাশরীফ হোসেন (২৪), ছাতক থানাধীন রংপুর গ্রামের বাসিন্দা, নোয়ারাই ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামশেদ আলী (৫০), তাহিরপুর থানাধীন আনোয়ারপুর গ্রামের বাসিন্দা, বালিজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সহ—সভাপতি ইসমাইল হোসেন (৬০), মধ্যনগর থানাধীন মধ্যনগর গ্রামের বাসিন্দা, মধ্যনগর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান সোহাগ (৩৭)।

বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ