২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

স্কুল-কলেজের সভাপতির দায়িত্ব পালন করবেন ইউএনও-ডিসি

spot_img

দেশের যেসব বেসরকারি স্কুল ও কলেজে এডহক কমিটির মেয়াদ শেষ হয়েছে, সেসব প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব উপজেলা পর্যায়ে ইউএনও এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক (ডিসি) বা তাঁর প্রতিনিধি পালন করবেন—এ নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৬ নভেম্বর) এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়।

‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাসহ অন্যান্য শিক্ষা বোর্ড (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪’-এর অনুচ্ছেদ ৬৯ অনুযায়ী মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে পরিপত্রটি জারি করা হয়েছে।

পরিপত্রে আরও উল্লেখ করা হয়, হাইকোর্টের রিট পিটিশন নং–১৬৭৫৭/২০১৫ মামলায় ৮ সেপ্টেম্বর জারিকৃত সংশোধিত প্রবিধানমালা অনুযায়ী এডহক ও নিয়মিত কমিটি গঠনের পরিপত্রটি তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। আদালতের ওই আদেশের পরিপ্রেক্ষিতেই নতুন এই নির্দেশনা দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: ডেইলি ক্যাম্পাস

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ