৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

স্বামীর রামদা’র আঘাতে আশঙ্কাজনক স্ত্রী!

spot_img

বগুড়ার শাজাহানপুরের মানিকদিপা বিন্নাচাপর গ্রামের মৌসুমী আক্রান্ত শিল্পী (৩০) নামে এক মেয়েকে রামদা দিয়ে এলোপাথাড়িভাবে কুপিয়েছে পাষান্ড স্বামী। আহত শিল্পী গুরুতর অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। শিল্পী মানিকদিপা বিন্নাচাপর গ্রামের সাবেক মেম্বার আব্দুল মোত্তালেব ওরফে ফেরদৌসের মেয়ে।

১৮ মার্চ মঙ্গলবার ভোর ৫ টায় নাটোরের সিংড়া উপজেলার বালুয়া বাসুয়া গ্রামে ভূক্তভোগীর স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।

ভূক্তভোগী মেয়ের বাবা ফেরদৌস হোসেন বলেন, গত ৫ বছর আগে নাটোরের সিংড়া উপজেলার বালুয়া বাসুয়া গ্রামের মৃতঃ পংকু মিয়ার ছেলে আব্দুল হাকিম মিয়া (৪২) এর সাথে বিয়ে দেওয়া হয়েছিল। তাদের ঘরে কোনো সন্তানাদি জন্ম নেয়নি। সংস্বার জীবনে তাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ ছিল না। হঠাৎ আজ মঙ্গলবার ভোর ৫টায় আমার কাছে ফোন করে বলে আমার মেয়েকে তার স্বামী রামদা দিয়ে এলোপাথাড়ি ভাবে কুপিয়েছে। পরে জামাইয়ের চাচা আমার মেয়েকে গুরুতর অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে আসে। এখনো সে অজ্ঞান অবস্থায় আছে।

এ ব্যাপারে পুলিশের বক্তব্যে পাওয়া যায় নি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ