২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

হোসেনপুর এস.পি.ইউনিয়ন ডিগ্রী কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা।

spot_img

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ সজীব হোসেন।
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে হোসেনপুর এস পি ইউনিয়ন ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
বিদায় সংবর্ধনা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৭ই জুলাই) সকালে বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন কলেজের পরিচালনা পরিষদ।

প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর পরিচালক আলহাজ্ব মোঃ বজলুর রহমান(সিআইপি) চেয়ারম্যান এম আর গ্রুপ।

অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন,দাতা সদস্য কবির হোসেন ভূইয়া বাবুল,বিদ্যুৎসাহী সদস্য আলী আহম্মদ মেম্বার,অভিভাবক সদস্য মোয়াজ্জেম হোসেন বুলবুল এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইয়াসমিন আরা,আলহাজ্ব আব্দুর রশিদ (চেলারচর),হোসেনপুর এসপি ইউনিয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক মিয়াজী ও উক্ত কলেজের গভর্নিংবডির সদস্য বৃন্দ।

বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বজলুর রহমান বলেন,শুধু শিক্ষায় উন্নত নয়,এই প্রতিষ্ঠান হলো আলোকিত মানুষ গড়ার কারখানা। তোমাদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনে অংশ গ্রহণ করতে হবে। বর্তমান সরকার শিক্ষার অনেক সুযোগ-সুবিধা দিয়েছে তার মাঝে অন্যতম, বিনামূল্যে বই বিতরণ,উপবৃত্তি ও সবার জন্য শিক্ষার অধিকার বাস্তবায়নে সরকারি নানা রকম প্রণোদনা প্যাকেজ। তাই শিক্ষা থেকে কেউ বঞ্চিত হবে না।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ