২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই সফর, ১৪৪৮ হিজরি

বগুড়ায় আলুর কোল্ডস্টোরেজে মিলল ১ লাখ ডিম

spot_img

বগুড়ায় কোল্ডষ্টোর থেকে অবৈধ মজুদের ১ লাখ ডিম উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ মে) বিকাল সাড়ে ৪টায় সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের ঘোড়াধাপহাট এলাকার সাথী কোল্ড স্টোরেজ-২ নামের প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ডিমগুলো উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন, বগুড়া সদর সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী।

অভিযান পরিচালনা করে সাথী কোল্ড স্টোরেজ থেকে অবৈধভাবে প্রায় এক লক্ষ ডিম মজুতকৃত অবস্থায় পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ ধারায় কোল্ডস্টোরেজের ম্যানেজার আব্দুল করিমকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং একই সাথে তাৎক্ষণিকভাবে প্রায় ৪০ হাজার ডিম ব্যবসায়ীদের মাধ্যমে তাদের বাজারজাত করা হয়।

এছাড়াও অবশিষ্ট ডিম অতিদ্রুত বাজারজাত তাদের ক্রয় মূল্যে বিক্রি করার জন্য বলা হয় এবং মুচলেকা সম্পাদন করা হয়।

উক্ত অভিযান পরিচালনায় বগুড়া সদর থানা পুলিশের ফোর্স ও কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তরা সহযোগিতা করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ