২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

ইরানের সঙ্গে যুদ্ধে না জড়াতে ট্রাম্পকে আহ্বান ব্রিটিশ প্রধানমন্ত্রীর

spot_img

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে সরে আসতে ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। একই সঙ্গে সব পক্ষকে কূটনৈতিক সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, এখানে সংঘাত ‘বৃদ্ধির বড় ঝুঁকি’ রয়েছে। ‘এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে এবং আমার মতে, এটিই এই সমস্যা সমাধানের উপায়’।

এমন সময়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই মন্তব্য এসেছে যখন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এই উত্তেজনা কমানোর উদ্দেশ্যে আলোচনার জন্য ওয়াশিংটন যাচ্ছেন। যেখানে তিনি ট্রাম্পের শীর্ষ কূটনীতিক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গেও দেখা করবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে ল্যামি এবং রুবিও আলোচনা করবেন।

এদিকে ইরান-ইসরায়েলের চলমান সংঘাতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ না নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া।

বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন ইসরায়েল-ইরান সংঘাতে আমেরিকার হস্তক্ষেপ পরিবেশকে ‘আরেকটি ভয়াবহ উত্তেজনার দিকে নিয়ে যাবে’।

এছাড়া রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে জড়িত না হওয়ার জন্য কঠোরভাবে পরামর্শ দিয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ