২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজা–ইয়াবা–মদসহ ৩ জন গ্রেফতার

spot_img

বগুড়া শহরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা, কেরু মদ ও দেশীয় মদসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ও আইনশৃঙ্খলা বাহিনী।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বগুড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের চকসূত্রাপুর এলাকার বাসফোর সুইপার কলোনীতে অভিযান চালানো হয়। এসময় সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ ও যুব উন্নয়ন আর্মি ক্যাম্প বগুড়া ৪০ বীর এর যৌথ অভিযানে ৪৪ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১৭৯ লিটার কেরু মদ ও ১৭.২ লিটার দেশীয় মদ জব্দ করা হয়।

অভিযানে মো. ওবাইদুল হক (২৫), শ্রী চয়ন দাস (৩৩) ও মো. আল ইহসান আবির (২৪) নামে তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত ১টি বার্মিজ চাকু, ৩টি চাপাতি, ১টি বাটন মোবাইল, ১টি সিমকার্ড ও নগদ ১ লাখ ৪৩ হাজার ৪২০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ