২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

spot_img

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) রাতে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে ৩নং প্লাটফর্মে এই ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, শুক্রবার রাতে কোথাও যাওয়ার উদ্দেশ্যে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে আসেন তিনি। এরপর সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের ৩নং প্লাটফর্মে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি এসে দাঁড়ায়।

এ সময় তিনি ২নং প্লাটফর্ম থেকে রেললাইন দিয়ে ট্রেনে ওঠার চেষ্টা করেন। পরে অসাবধানবসত ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি। তার পরনে ছিলো কালো প্যান্ট ও চেক টিশার্ট।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ