২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে জালসা মেলায় সংঘর্ষ, আ’হত:২

spot_img

বগুড়া শাজাহানপুরে বালিয়াদীঘি বিল নিয়ে চলমান বিরোধী সংঘর্ষে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার চুপিনগর ইউনিয়নের বড়পাথার বালিয়াদীঘি মাদ্রাসার ইসলামী জালসা মাঠের পাশের মেলার চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—মোঃ রফিকুল ইসলাম (৪৫), পিতা মৃত রমজান আলী, বড়পাথার। এবং এনামুল হক পলাশ (৩২), পিতা আব্দুল করিম, একই এলাকার বাসিন্দা।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, ঘটনার সময় চায়ের দোকানে অবস্থানকালে মোঃ শাহীন (৩২), পিতা নুর আলম, তার নেতৃত্বে আরও ৪–৫ জন পূর্বের বিরোধের জের ধরে দুইজনের ওপর হামলা চালায়। এক পর্যায়ে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে তাদের রক্তাক্ত জখম করা হয়।

আহত পলাশকে খরনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদিকে গুরুতর আহত রফিকুল ইসলাম বর্তমানে মফিজ পাগলার মোড়ের ডক্টরস ক্লিনিকে চিকিৎসাধীন।

এদিকে ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে চুপিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাফ্ফর রহমান সংবাদ বুলেটিনকে জানান, বালিয়াদিঘী বিলের বিরোধ নয়, জালসার মেলায় চাঁদা তোলা নিয়ে দুই পক্ষের মধ্যে ভুলবোঝাবুঝি  ঘটনা ঘটেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন, আহতদের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ