৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

উত্তরায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত ৪

spot_img

উত্তরা-আজমপুর এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) এই ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কুয়েত মৈত্রী হাসপাতালের সুপারিনটেনডেন্ট মিজানুর রহমান।

এদের মধ্যে নর্দার্ন ইউনিভার্সিটির আসিফ ও ইসলামিক ইনিভার্সিটি অফ টেকনলোজির তানভিনের নাম জানা গেছে। কুয়েত মৈত্রী হাসপাতালে প্রচুর আহত শিক্ষার্থী এসেছেন। তাদের চিকিৎসায় ব্যস্ত সময় যাচ্ছে।

মিজানুর রহমান বলেন, আহত হয়ে ৫০ জনেরও বেশি হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে চারজনকে মৃত ঘোষণা করা হয়েছে। আহতদের মধ্যে পুলিশ সদস্যও আছেন।

উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, উত্তরায় সংঘর্ষের পর প্রায় পাঁচ শ জন আহত হয়ে সেখানে চিকিৎসা নিয়েছেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ