২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সুন্দরবনের আত্মসমর্পণকারী বনদস্যুদর মাঝে ঈদ উপহার দিলো র‌্যাব-৮

spot_img

মোংলা সংবাদদাতা: সুন্দরবনের আত্মসমর্পণকারী জলদস্যুদের সাহায্যার্থে ঈদুল ফিতর উপলক্ষে বরিশালের র‌্যাব-৮ ফোর্সেসের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৪ এপ্রিল) সকাল ১০টায় মোংলার পিকনিক কর্নারে আত্মসমর্পণকারী ২৮৪ জন জলদস্যুর মাঝে ঈদের শুভেচ্ছা উপহার ও নগদ অর্থ প্রদান করেন র‌্যাব-৮-এর অধিনায়ক লে: কর্নেল কাজী যুবায়ের আলম শোভন পিএসজি, জি+ এবং সিনিয়র এএসপি মোহাম্মদ ফয়জুল ইসলাম।

আত্মসমর্পণকৃত ২৭ টি বাহিনীর ২৮৪ জন জলদস্যুকে ঈদ উপহার দেওয়া হয়। তন্মধ্যে বাগেরহাট জেলার সাইনবোর্ড এর ৩২ জন, ভাগা ৮৬ জন, মোংলার ৫৮ জনকে এছাড়াও খুলনা জেলার জিরো পয়েন্টের ২৬ জন, তালা বাজার ০৩ জন, শিববাড়ি ৪ জন, কয়রা ১৩ জন এবং সাতক্ষীরা জেলার মুন্সিগঞ্জে ৫৪ জন, সদরকোর্ট ৭ জনকে।

নগদ অর্থসহ এসব উপহার সামগ্রীর মধ্যে ছিলো, চাউল, তৈল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবন, বাদাম, জিরা, এলাচ, দারচিনি, পেঁয়াজ ইত্যাদি।

এসময় লে: কর্নেল কাজী যুবায়ের আলম শোভন জানান, আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। সরকারের পক্ষে থেকে আত্মসমর্পণকারী সকল জলদস্যু/বনদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্যান্য সকল সাধারণ মামলা সহানুভূতি সহকারে বিবেচনার বিষয়টি চলমান রয়েছে। এছাড়া র‌্যাব ফোর্সেস অধিনায়ক হতে বনদস্যু বা জলদস্যুদের পূর্ববর্তী দাতা অনুযায়ী এবং ক্ষেত্র বিশেষ নতুন করে সরকারি বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিতি করে নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা অব্যাহত রাখা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ