২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

সংক্ষিপ্ত সিলেবাস করার দাবিতে দর্শনায় শিক্ষার্থীদের মানববন্ধন

spot_img

চুয়াডাঙ্গার দর্শনায় ৬ষ্ট শ্রেণী থেকে ৯ম শ্রেণীর ৪ টি বিষয় বাতিলসহ সংক্ষিপ্ত সিলেবাস করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অংশ নেয় তিনটি মাধ্যামিক বিদ্যালয় ও ১ টি মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা। এ সময় ছাত্র-ছাত্রীরা দর্শনা প্রেসক্লাবের সামনের সড়ক ১০-১৫ মিনিট অবরোধ করে রাখে। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে ছাত্র-ছাত্রীরা সমাবেশে বক্তব্য রাখেন। এ সময় ছাত্র-ছাত্রীরা বলেন, ঐচ্ছিক বিষয় স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষা, সংস্কৃতি ও জীবন জীবিকা, ডিজিটাল প্রযুক্তির আংশিক বাতিল করতে হবে। আমাদের সিলেবাস সংক্ষিপ্ত করতে হবে। তারা আরও বলেন, আমাদের পরিক্ষার মাত্র দুই মাস আছে আমরা এত পড়াশুনা করে কভার করতে পারবো না। তাই আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাবো।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অরিন, আনিকা ইসলাম, মাসউদ, আরাফাত, সাইফুল্লাহ, আপন, সম্পদ, সাদিয়া, মীম, তাবাসসুম, সুইটি, রিমি, রাফিজা, সুমনা, শাহিনা, তানিশা সহ অনেকে। পরে দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক নাহারুল ইসলাম শিক্ষার্থীদের উপদেশ মূলক কথা বলে তাদেরকে স্ব স্ব বিদ্যালয়ে ফিরে যেতে বলেন এবং তাদের দাবির বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। আজ ছাত্র-ছাত্রীরা জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি পেশ করবেন বলে জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ