২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মোংলায় প্রকাশ্যে ব্যবসায়ীকে পিস্তল দিয়ে আঘাত

spot_img

মো: হাছিব সরদার, মোংলা সংবাদদাতা: মোংলার দিগরাজ এলাকার ব্যবসায়ী মো: নাছির হাওলাদারকে পিস্তল দিয়ে আঘাত ও জমি দখলের অপচেষ্টা চালায় মোংলার আরেক ব্যবসায়ী ও দৈনিক সুন্দরবন পত্রিকার সম্পাদক হেমায়েত শেখ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে আনুমানিক দুই ঘটিকার সময় মোংলা-খুলনা মহাসড়কের পাশে দিগরাজ বাজারস্থ এলাকায় এ ঘটনা ঘটে।

ব্যবসায়ী নাসির হাওলাদার বলেন হেমায়েত শেখ, শাহিন শেখ ও তার গুন্ডাবাহিনী বৃহস্পতিবার দুপুরে দিগরাজ বাজারে আমার নিজ মালিকানাধীন মেসার্স নাসির এন্টারপ্রাইজ নামক ব্যবসা প্রতিষ্ঠানটি অবৈধভাবে দখলে নিতে আসে। এ সময় আমি বাধা দিলে হেমায়েত শেখ তার কোমর থেকে পিস্তল বের করে হত্যার উদ্দেশ্যে আমার দিকে তাক করে। তাৎক্ষণিকভাবে আমি তার হাত জোরজবস্তি করে চেপে ধরলে পিস্তল দিয়ে আমার মুখে ও মাথায় আঘাত করলে তাৎক্ষণিক আমার রক্তক্ষরণ শুরু হয়। এ সময় আমি ডাক চিৎকার করলে এলাকাবাসী আমাকে সন্ত্রাসী হেমায়েত শেখের হাত থেকে উদ্ধার করতে সক্ষম হয়। আমি জীবন বাঁচানোর তাগিদে তাৎক্ষণিকভাবে ফোন করে মোংলা থানা কে অবগত করি।

এ ব্যাপারে মোংলা থানার অফিসার ইনচার্জ মো: আনিসুর রহমান বলেন, ঘটনার কিছু সময় পরে ব্যবসায়ী নাসির হাওলাদার আমাকে ফোন দিয়ে অবগত করা মাত্রই আমি আমার ফোর্স পাঠিয়ে দেই ঘটনাস্থলে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ