
শাজাহানপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো:তাইফুর রহমানের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২০ নভেম্বর) বিকাল ৩.০০ ঘটিকায় উপজেলার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো:তাইফুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম,শাজাহানপুর প্রেসক্লবের সভাপতি জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক সজিবুল আলম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সাংবাদিকরা শাজাহানপুরে সম্ভাবনার কথা তুলে ধরার পাশাপাশি মাদক,কিশোর গ্যাং,অনলাইন জুয়া,রাস্তা সংস্কার,বাল্য বিবাহ,শিশু শ্রম, অবৈধ মাটি কাটার প্রতিকারের কথা তুলে ধরেন।
উপজেলা নির্বাহী অফিসার মো:তাইফুর রহমান বলেন,আপনাদের সহযোগিতা পেলে উপজেলার বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে উপজেলার পক্ষে কাজ করা আরো সহজ হবে।আমি আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই। আপনারা যেখানেই অনিয়ম দেখবেন সাথে সাথে আমাকে অবহিত করবেন। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স।




