২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ক্লাবে ঢুকে দুই বন্ধুকে ছুরিকাঘাত, একজন আইসিইউতে

spot_img

শহরের খান্দার এলাকার মেঘদূত ক্লাবশহরের খান্দার এলাকার মেঘদূত ক্লাব

বগুড়ার একটি ক্লাবে ঢুকে স্কুলশিক্ষার্থীসহ দুই জনকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৪ মে) রাতে শহরের খান্দার এলাকার মেঘদূত ক্লাবে এ ঘটনা ঘটে।

আহতরা হলো—শহরের মালগ্রামের মৃত মিলন মিয়ার ছেলে মিজানুর রহমান (১৭) ও খান্দার এলাকার সামিউল তাসহাবের ছেলে মেশকাতুল তাসরিফ (১৬)। তাসরিফ বগুড়ার ওয়াইএমসিএ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ও মিজানুর শহরের হকার্স মার্কেটের কাপড়ের দোকানের কর্মচারী। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মিজানুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার রাত ১১টার দিকে মেঘদূত ক্লাবে বসে আড্ডা দিচ্ছিল মিজানুর ও তার বন্ধু তাসরিফ। এ সময় দুটি মোটরসাইকেলে পাঁচ-ছয় জন দুর্বৃত্ত ক্লাবের সামনে আসে। তারা ক্লাবে ঢুকেই মিজানুর ও তাসরিফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হাত, বুক ও কোমরে ছুরিকাঘাত করায় গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলিমপুর মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, ‘আহতদের মধ্যে মিজানুরের অবস্থা সংকটাপন্ন হওয়ায় শজিমেক হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। সাধারণ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে তাসরিফ।

ভর্তির জন্য যোগাযোগ করুন

সোমবার দুপুর পর্যন্ত দুই বন্ধুকে ছুরিকাঘাতের কারণ জানা সম্ভব হয়নি বলে উল্লেখ করেছেন সদর থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রউফ। তিনি বলেন, ‘হামলাকারীদের সম্পর্কে কিছু বলতে পারছেন না ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা। এখনও মামলা করেননি তারা। আমাদের ধারণা, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।’

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ