২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

বগুড়ায় হোটেল ড্রিম প্যালেস থেকে নয় নারীসহ আটক ১৬

spot_img

বগুড়া আবাসিক হোটেলে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে নয় নারীসহ ১৬জনকে আটক করা হয়েছে। রবিবার দিবাগত রাত ১২টার দিকে শহরের মাটিডালী এলাকায় হোটেল ড্রিম প্যালেস থেকে তাদের আটক করে ডিবি পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডিসির ইন্সপেক্টর রাকিব হোসেন।

ডিবির এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাত ১২টার দিকে শহরের মাটিডালী এলাকায় হোটেল ড্রিম প্যালেসে অভিযান চালানো হয়৷ এসময় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ১৬জনকে আটক করা হয়। আটকদের মধ্যে নয়জন নারী রয়েছেন। এদের বাড়ি বগুড়া, সিলেট, চট্রগ্রাম ও কুমিল্লা এলাকায়।

 

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ