
বেরোবি প্রতিনিধি:
মহান শহীদ দিবস উপলক্ষে অতিথি পাখিদের অবাসস্হলের জন্য হাড়ি দিয়ে অবাসস্হলের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ব্লাড অ্যাসোসিয়েশন।
দুপুর ১১.৩০ টায় শুরু হওয়া কার্যক্রমে বকুতলা সড়ক,ভিসি সড়ক ,গ্যারেজ সড়ক সহ ক্যাম্পাসের গাছগুলোতে তারা এ হাড়িগুলো স্হাপন করে।
ব্যাতিত্রমী এ উদ্যোগের দেখে সাধারণ শিক্ষার্থী ইয়ামিন ইসলাম বলেন,বিশ্ববিদ্যালয়ে পাখিদের অবাসস্থল বেশি।
ব্রুবা, পাখিদের আবাসস্থলারের জন্য গাছে গাছে হাঁড়ি দিচ্ছে। এটা অবশ্যই প্রশংসনীয় কাজ। আমরা চাই ক্যাম্পাসের প্রতিটি সংগঠন কাজগুলো করুক। ক্যাম্পাস যাতে করে সুন্দর হয়।
সভাপতি শাহরিয়ার ফেরদৌস বলেন,ব্রবা সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন । যেহেতু সেভাবে ক্যাম্পাসে কোন পাখিদের আবাসস্থল নেই অন্যান্য সংগঠনগুলো যেহেতু কার্যক্রম হাতে নেয়নি তাই আমরা হাতে নিয়েছি।
সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন,”ক্যাম্পাসে অনেক অতিথি পাখি এসেছে। আমরা তাদের সুবিধার্থে গাছে গাছে মাটির হাড়ি দিচ্ছি। যাতে তারা সুন্দর ভাবে থাকতে পারে। “




