২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে যুব জামায়াতের ওয়ার্ড কমিটি গঠন

spot_img

 

বগুড়া শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের যুব জামায়াতের ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে সাজাপুর ফুলতলা মাদ্রাসা মসজিদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) রাত্রী ৮টা ৩০ মিনিটে আয়োজিত এ সভায় ইউনিয়ন যুব জামায়তের সেক্রেটারি মাওলানা শাফিউল বাশারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুব জামায়তের সভাপতি মো. আব্দুল খালেক।

কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা রাজু আহম্মেদ এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল হাই।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ৭ (শাজাহানপুর- গাবতলী) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ মোখলেছুর রহমান মুকুল এবং মাঝিড়া ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর গোলাম মোস্তফা।

প্রধান অতিথি গোলাম রব্বানী তার বক্তব্যে বলেন, “দেশে ন্যায়-ইনসাফভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় যুবকদের এগিয়ে আসতে হবে। ইসলামী আদর্শে গড়া নেতৃত্বই পারে জাতিকে সঠিক পথে পরিচালিত করতে।”

অনুষ্ঠানে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ