
বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য মো. নিশাদ (২২) ফের গ্রেফতার হয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মাদক, নারী ও শিশু নির্যাতন, অস্ত্র, বিস্ফোরক এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে অর্ধ ডজন মামলা বিচারাধীন রয়েছে।
শুক্রবার (২১ জুন) দিবাগত রাতে উপজেলার রহিমাবাদ উত্তরপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। নিশাদ উপজেলার উত্তর পাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
থানা সূত্রে জানা যায়, চলতি বছরের শুরুতে দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার তদন্তে তার সম্পৃক্ততা পাওয়ার পর এ অভিযান চালানো হয়। গ্রেফতারের সময় তার বিরুদ্ধে বগুড়া শাজাহানপুর থানার মামলা নং-০১,
তারিখ-০১/১১/২০২৪; জিআর নং-৩২৪/২০২৪ অনুযায়ী ১৯A Arms Act, তৎসহ পেনাল কোডের ১৪৩/৩২৩/৩৪১/৩২৪/৩০৭/৩০২/১১৪ ধারাসহ বিস্ফোরক আইনের ৩/৪ ধারায় অভিযোগ রয়েছে।
তবে এটিই তার বিরুদ্ধে একমাত্র মামলা নয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এর আগেও তার বিরুদ্ধে রয়েছে:নারী ও শিশু নির্যাতন দমন আইন,পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন,
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,দাঙ্গা, চুরি, হত্যাচেষ্টা, হুমকি, হামলা সংক্রান্ত একাধিক মামলা।
এসব মামলার অধিকাংশই চার্জশিটভুক্ত এবং বিচারাধীন বলে থানা সূত্রে জানা গেছে।
এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “আসামি নিশাদ একজন অভ্যাসগত অপরাধী। তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




