২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত

spot_img

 

বগুড়ার শাজাহানপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জুন) সকাল ৯টায় উপজেলার আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ৫০০ রুকন অংশগ্রহণ করেন।

উপজেলা আমির উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।

প্রধান মেহমান ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জামায়াত মনোনীত বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য প্রার্থী গোলাম রব্বানী।

বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার,নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাছেদ,মাওলানা আব্দুল হাকিম সরকার,জেলা বায়তুলমাল সেক্রেটারি আব্দুল্লাহীল বাকী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,এই দুঃসময়ে আদর্শিক অবস্থানে থেকে সমাজে ন্যায়ের প্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ে রুকনদের সাহসী ভূমিকা পালন করতে হবে। জামায়াত হলো একটি আদর্শিক কাফেলা, যার মূল শক্তি সত্য, ন্যায় ও আল্লাহর ওপর তাওয়াক্কুল।

প্রধান মেহমান গোলাম রব্বানী বলেন, দেশে নৈতিক অবক্ষয়, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সংগঠিতভাবে রুকনদের কার্যকর ভূমিকা রাখতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের আস্থা অর্জনে সক্রিয়ভাবে মাঠে কাজ করতে হবে। শ্রমিক, কৃষকসহ সর্বস্তরের মানুষের পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সাংগঠনিক কার্যক্রম বিষয়ে মতবিনিময় হয়।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে সম্পন্ন হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ