২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

রাকিবের সংবাদ সম্মেলন:“সুমাইয়ার মৃত্যুর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই”

spot_img

 

বগুড়ার শাজাহানপুরে গৃহবধূ সুমাইয়ার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠা নানা গুঞ্জন ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রাকিবুল ইসলাম রাকিব। শুক্রবার (২৭ জুন) বিকেলে নিজ বাড়িতে অনুষ্ঠিত এ সম্মেলনে তিনি জানান, “ঘটনার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। আমি রাজুর ব্যবসায়িক পার্টনার ছিলাম, সে সূত্রেই চলাফেরা ছিল। কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে।”

রাকিবের চাচা আব্দুল হান্নান এ অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে ভাতিজার মানহানি বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, ঘটনা স্থানের বাড়ির মালিক রহিমাবাদ শালুকগাড়ি গ্রামের ওয়াহেদ আলী জানিয়েছেন , প্রায় চার মাস যাবত তার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল গৃহবধূ সুমাইয়া। বাড়ি ভাড়া নেওয়ার সময় রাজু নামের এক ব্যক্তি স্বামী এবং রাকিব নামের এক যুবক ভাতিজা পরিচয় দেয়। এরপর থেকে রাজু ও রাকিব সুমাইয়ার ভাড়া বাড়িতে নিয়মিত আসা যাওয়া করতো।

সুমাইয়ার ছোট ভাই কাওসার আহমেদ জানান, রাজু ও তার সহযোগিরা সুমাইয়াকে দিয়ে মাদক বিক্রি করে নিচ্ছে, গত তিন মাস আগে এমন কথা জানার পর সুমাইয়াকে মাদক ব্যবসা থেকে বিরত থাকতে বলেল তিনি। এতে ক্ষিপ্ত হয়ে রাজু ও তার সহযোগীরা তাকে মারপিট করে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ