১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

নন্দীগ্রামে জামায়াত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজের সাংবাদিকদের সাথে মতবিনিময়

spot_img

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ নন্দীগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

রবিবার (২৭ জুলাই) বিকেলে নন্দীগ্রাম উপজেলা জামায়াতের আয়োজনে উপজেলা জামায়াত কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে তিনি বলেন, কাহালু-নন্দীগ্রাম উপজেলাবাসীর সুখেদুঃখে পাশে থাকার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাকে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মনোনয়ন দিয়েছে। এরপর আমি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে কাহালু-নন্দীগ্রাম উপজেলায় গণসংযোগ শুরু করেছি। সাংবাদিকরা জাতির বিবেক। তাই আপনাদের মাধ্যমে এলাকার সমস্যা-সম্ভাবনার সঠিক চিত্র উঠে আসে। নিরপেক্ষ সাংবাদিকতা দেশ ও জাতির কল্যাণ বয়ে আনে। আমিও দেশ ও জাতি তথা কাহালু-নন্দীগ্রাম উপজেলাবাসীর মঙ্গল কামনা করি। এজন্য সাংবাদিকসহ জনগণের আন্তরিক সহযোগীতা প্রয়োজন। আল্লাহর রহমতে জনগণের ভোটে আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে কাহালু-নন্দীগ্রাম উপজেলাবাসীর সেবক হয়ে উন্নয়ন ও সেবামূলক কাজ করতে চাই। পাশাপাশি রাস্তাঘাট, ধর্মীয়, শিক্ষা, সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে ইনশাআল্লাহ।

এ মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু, উপজেলা জামায়াতের আমির আব্দুর রহমান, সেক্রেটারি গোলাম রব্বানী, উপজেলা জামায়াতের সাবেক আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য রুহুল আমিন যুক্তিবাদী, শেখ সাদী, পৌর জামায়াতের সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি আব্দুল আলিম, অর্থ সম্পাদক আব্দুস সাত্তার, পৌর যুব জামায়াতের সভাপতি রাকিবুল হাসান, উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আব্দুল কাদের সিদ্দিক ও উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মনিরুল ইসলাম প্রমুখ। এ মতবিনিময় সভার পূর্বে ড. মোস্তফা ফয়সাল পারভেজ নন্দীগ্রাম উপজেলার বিভিন্নস্থানে সংযোগ করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ