১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

জামালপুরে ১২০ টাকায় ৩২ জনের পুলিশের চাকরি

spot_img

জামালপুরে শারীরিক ও মেধার যোগ্যতার ভিত্তিতে মাত্র ১২০ টাকা খরচে ৩২ জন পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন।

রোববার (৩১ আগস্ট) দুপুরে জামালপুর জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত এ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে রেজাল্ট প্রকাশ করেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

নিয়োগ প্রাপ্তদেরকে পুলিশ সুপার ফুল দিয়ে বরণ করে নেন। এসময় আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলেন চাকরিতে ভবিষ্যৎ পুলিশ কনস্টেবল ও তাদের অভিভাবকরা।

জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, এবার জামালপুরের ৩ হাজার ৩২১ জন আবেদন করেন। এরমধ্যে তিন জন নারীসহ ৩২ জন চাকরি পেয়েছেন। অপেক্ষমাণ তালিকায় রয়েছেন আরও ৬ জন। উত্তীর্ণ সবাইকে প্রশিক্ষণ শেষে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশে কাজ করার আহ্বান জানান পুলিশ সুপার।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ