
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় বগুড়া নিউমার্কেট এলাকায় এ কর্মসূচির আয়োজন করে বগুড়া জেলা ছাত্রদল।
কর্মসূচিতে নেতৃত্ব দেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামদুদুর রহমান সানজাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু আশা সিদ্দিকি রাকিব, সাংগঠনিক সম্পাদক সামস ইসলাম সাগর, দপ্তর সম্পাদক সোহান হোসেন, সহ-দপ্তর সম্পাদক ফারহান সাদিক, প্রচার সম্পাদক জামিউল হাসান জিহাদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ জানান, আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তারা তৃণমূলে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।




