
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের জালশুকা বাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। তিনি বলেন,
দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, জনগণ এখন পরিবর্তন চায়। বিএনপির প্রতীক ধানের শীষই সেই পরিবর্তনের প্রতীক।
এ সময় উপস্থিত ছিলেন শাজাহানপুর থানা বিএনপির সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম, চোপিনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইমরান হোসেন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি হাসান আলী আকন্দ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইউনুস আলী হলুদ, মিজান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র ছাত্রদল নেতা ফয়সাল, রবি, আশিক, সুফিয়ান, মোরর্তজা, নাজমুল, আলিফ, শান্ত প্রমুখ।
নেতাকর্মীরা বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয়ই একমাত্র পথ।
তারা ভোটারদের আহ্বান জানান বেগম খালেদা জিয়া ও বিএনপির প্রার্থীর পক্ষে একত্রে কাজ করার জন্য।




