২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রাম ৪ আসনে পুনর্বিবেচনায় মমতাজ হোসেন লিপিকে মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

spot_img

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম:

কুড়িগ্রাম-৪ আসনে পুনর্বিবেচনায় বাংলাদেশ জাতীয়বাদী মহিলাদলের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মমতাজ হোসেন লিপিকে এমপি প্রাথী হিসাবে নাম ঘোষণার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ জনগণ।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ঘাট সড়কে (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) উপজেলার সর্বস্তরের জনগণ ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় বিক্ষোভ মিছিলে ২৮ কুড়িগ্রাম-৪ আসনের চিলমারী, রাজিবপুর ও রৌমারী উপজেলার শতশত নারী ও পুরুষ অংশ নেন।

বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন, মুজিবুর রহমান সাবেক সাধারণ সম্পাদক কৃষকদল চিলমারী উপজেলা শাখা, রোকাইদা আক্তার লুনা সিনিয়র সভাপতি জাতীয়তাবাদী মহিলাদল চিলমারী উপজেলা শাখা, নুর আমিন সরকার যুগ্ম আহবায়ক যুবদল ও সাবেক সভাপতি ছাত্রদল রমনা ইউনিয়ন শাখা, মোঃ রাসেদ রানা যুগ্ন আহবায়ক সেচ্ছাসেবক দল চিলমারী উপজেলা শাখা, জাতীয়বাদী মহিলা দলের সদস্য আনজুমা প্রমুখ।

এসময় মুজিবুর রহমান রহমান বলেন, ২৮ কুড়িগ্রাম-৪ আসনে দীর্ঘদিন জনগণের সুখে-দুঃখে মেহনতি মানুষের উন্নয়নে কাজ করেছেন মমতাজ হোসেন লিপি। তাকে এমপি হিসেবে দেখতে চাই।

নুর আমিন সরকার যুগ্ম আহবায়ক যুবদল ও সাবেক সভাপতি ছাত্রদল রমনা ইউনিয়ন শাখা বলেন, কুড়িগ্রাম-৪ আসনে একই পরিবারের বিএনপি ও জামায়াত প্রার্থী থাকায় সাধারণ ভোটাররা বিপাকে পড়েছেন। আমরা চাই পুনর্বিবেচনা করে মমতাজ হোসেন লিপিকে মনোনয়ন দেওয়া হোক।

এ বিষয়ে জানতে চাইলে মমতাজ হোসেন লিপি বলেন, আমি বর্তমানে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, দীর্ঘদিন যাবৎ এই আসনের মানুষের সুখে-দুখে পাশে ছিলাম। আমার এই আসনে নারী ভোটারের সংখ্যা বেশি থাকায় আমি দীর্ঘদিন যাবৎ নারী দের নিয়ে নিঃস্বার্থ ভাবে দলীয় কাজের পাশাপাশি নারী উন্নয়নে কাজ করেছি। সুতারাং দল আমাকে মনোনয়ন দিলে সাধারণ জনগণের সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে আসনটি বিএনপিকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ