৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

হবু বউ বলেছিল ভারতকে না হারালে বিয়ে নয়

spot_img

বাংলাদেশ-ভারত ম্যাচ ঘিরে উত্তেজনার শেষ ছিল না জাতীয় স্টেডিয়ামে। সেই উচ্ছ্বাসে ভিন্ন মাত্রা যোগ করলেন কুমিল্লার এক ব্যতিক্রমী সমর্থক মোহাম্মদ আলি। ম্যাচ দেখতে তিনি হাজির হন একেবারে বরের সাজে। কারণ, হবু স্ত্রী তাকে আগেই শর্ত দিয়ে রেখেছিলেন বাংলাদেশ ভারতকে হারাতে পারলে তবেই হবে বিয়ে!

২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে মতিউর মুন্নার গোল্ডেন গোলে ভারতকে হারানোর স্মৃতি যেন আবারও ফিরে এল ২২ বছর পর। এবারও বাংলাদেশ জিতল ভারতকে ১–০ ব্যবধানে। ম্যাচের ১২ মিনিটে শেখ মোরসালিনের দুর্দান্ত গোলের সৌজন্যে। পুরো ম্যাচ জুড়েই লিড ধরে রেখে জয় তুলে নেয় হামজা-সামিতরা।

স্টেডিয়ামে ছিল উৎসবের আমেজ। ব্যানার, স্লোগান, ভুভুজেলা, ঢাক–ঢোল—সব মিলিয়ে এক উৎসবঘেরা পরিবেশ। আর সেই ভিড়ের মধ্যেই হঠাৎ বরের সাজে আলিকে সামনে দেখে চারদিকের মানুষের নজর কাড়ে।

ক্যামেরার সামনে আলি জানালেন তার প্রতিশ্রুতির গল্প। তিনি বলেন,বন্ধুরা পরিকল্পনা করছিল। আমিও বললাম ভারতকে হারালে বিয়ে করব, না হলে করব না। এখন যেহেতু জিতেছে, বিয়ে করতেই হবে। পাত্রীও রেডি আছে।

পরে জানান, বিয়ের ঠিকঠাক আগেই হয়ে ছিল। পাত্রী নোয়াখালীর মেয়ে। শুধু মজার ছলে শর্ত ছিল দেশের জয়। সেই শর্ত পূরণ হওয়ায় আলির আনন্দ এখন দ্বিগুণ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ