২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

লালপুরে মোবাইল হ্যাকিং ও অনলাইন প্রতারণা প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

spot_img

সাধীন আলম হোসেন

নাটোর প্রতিনিধি

 

নাটোর জেলা পুলিশের উদ্যোগে লালপুর উপজেলার বিলমাড়ীয়া মোহরকয়া উচ্চ বিদ্যালয় এবং মোহরকয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজের আয়োজনে মোবাইল হ্যাকিং ও অনলাইন প্রতারণা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহরকয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজের অধ্যক্ষ ড. মোঃ ইসমত হোসেন শামীম। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বড়গ্রাম সার্কেল) জনাব শোভন চন্দ্র, লালপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ হাসি এবং বিদ্যালয় ও কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ।

পুলিশ সুপার তার উপস্থাপনায় পাওয়ার পয়েন্টের মাধ্যমে মোবাইল হ্যাকিং, আইএমও হ্যাকিং, বিকাশ প্রতারণা, ফেসবুক হ্যাকিংসহ বিভিন্ন অনলাইন প্রতারণার কৌশল ও প্রতিরোধ সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেন। তিনি জানান, লালপুর উপজেলার কয়েকটি এলাকায় মোবাইল হ্যাকিং ও অনলাইন প্রতারণার ঘটনা ক্রমশ বাড়ছে এবং এসব কর্মকাণ্ডের কারণে এলাকার সুনাম ক্ষুণ্ন হচ্ছে। গত কয়েক বছরে এসব অপরাধে জড়িত অর্ধশতাধিক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি ২০ জন হ্যাকারকে গ্রেফতারের বিষয়টি তিনি উল্লেখ করেন।

পুলিশ সুপার বলেন, “শিক্ষার্থীদের সচেতনতাই লালপুরের এই বদনাম ঘুচাতে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে।”

তিনি শিক্ষার্থীদের অনলাইন নিরাপত্তা সম্পর্কে সতর্ক থাকার পাশাপাশি পরিবার ও সমাজকেও সচেতন করার আহ্বান জানান।

তার বক্তব্য শেষে উপস্থিত শিক্ষার্থীরা হাত তুলে অঙ্গীকার করে বলেন যে তারা কেউ মোবাইল প্রতারণা বা অনলাইন হ্যাকিংয়ের সঙ্গে যুক্ত হবে না এবং অন্যদেরও এসব অপরাধ থেকে দূরে রাখবে। একই সঙ্গে মাদকবিরোধী কার্যক্রমেও অংশগ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করে তারা।

অনুষ্ঠানে সহস্রাধিক মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থী অংশ নেন। সচেতনতামূলক এই মতবিনিময় সভাটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া সৃষ্টি করে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ