২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

চুয়াডাঙ্গায় বিএনপি নেতাকর্মীসহ ১১৫ জন জামায়াতে যোগদান

spot_img

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর–মদনা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে নির্বাচনী পথসভা ও যোগদান অনুষ্ঠানে বিএনপি থেকে ৩০ জনসহ নেতাকর্মীসহ মোট ১১৫ জন বিভিন্ন শ্রেণির মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন যোগদানকারীদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন দলীয় নেতারা।

বিষয়টি নিশ্চিত করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামী আমির অ্যাড. রুহুল আমিন। তিনি বলেন, বিএনপির ৩০ জন নেতাকর্মীসহ মোট ১১৫ জন বিভিন্ন শ্রেণির মানুষ আদর্শিক রাজনীতির প্রতি আস্থা রেখে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। তারা সবাই এখন সংগঠনের কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির ও সাবেক দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাওলানা মো. আজিজুর রহমান।

আরও উপস্থিত ছিলেন– জেলা আব্দুল কাদের, দর্শনা সাংগঠনিক থানা শাখার আমির মাওলানা রেজাউল করিম, দর্শনা সাংগঠনিক থানা শাখার সহকারী সেক্রেটারি জাহিদুল ইসলাম এবং দর্শনা পৌর শাখার আমির সাহিকুল আলম অপু।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পারকৃষ্ণপুর–মদনা ইউনিয়নের আমির হাফেজ মো. শহিদুল ইসলাম। সঞ্চালনা করেন জনাব মো. সাজ্জাদ আলী।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ